রবিবার, ৮ মার্চ, ২০২৬

Shivratri 2026 | মহানন্দার নদীগর্ভ থেকে উঠল ৩৫ কেজির শিবলিঙ্গ! গাজোলে ভক্তির জোয়ার

শেষ আপডেট:

গাজোল: শিবরাত্রির (Shivratri 2026) আবহে মহানন্দা নদী (Mahananda River) থেকে প্রাচীন শিবলিঙ্গ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলের তুলসীডাঙা এলাকায়। নদীগর্ভ থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৫ কেজি ওজনের এই শিবলিঙ্গটিকে (Shivling Recovered) ঘিরে সোমবার সকাল থেকেই উৎসবে মেতেছেন আপামর গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও গাজোলের আলাল সংলগ্ন মহানন্দা নদীতে শিবের মাথায় জল ঢালার জন্য স্নান করতে গিয়েছিল তুলসীডাঙা এলাকার একদল কিশোর ও যুবক। স্নান করার সময় মানিক সাহা নামে এক কিশোরের পায়ে প্রথম শক্ত কিছু একটার স্পর্শ লাগে। মানিক জানায়, “প্রথমে আমি গুরুত্ব দিইনি। কিন্তু পরে আরও কয়েকজনের পায়ে একই জিনিস লাগলে আমাদের সন্দেহ হয়।” এরপর অমিত সাহা ও আরও কয়েকজন বন্ধু মিলে নদীর জলে ডুব দিয়ে একটি বিশালাকার শিবলিঙ্গ উদ্ধার করেন।

রবিবার রাতেই প্রায় দুই হাত উচ্চতার ওই ভারী শিবলিঙ্গটিকে উদ্ধার করে তুলসীডাঙা গ্রামে নিয়ে আসা হয়। রাতেই গ্রামের একটি মন্দিরে সেটিকে সাময়িকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে ভক্তরা মন্দিরে ভিড় জমান। রবিবার রাতে অনেক মানুষ এই অলৌকিকভাবে প্রাপ্ত শিবলিঙ্গের মাথায় জল ঢালেন।

সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ধুমধাম করে পূজা-অর্চনা চলছে। সেই সঙ্গে আয়োজন করা হয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের। শিবলিঙ্গ প্রাপ্তিকে কেন্দ্র করে গোটা গ্রামে এখন পৌরাণিক আবেশ তৈরি হয়েছে। নদীর গভীর থেকে এই শিবলিঙ্গ কীভাবে এল, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও কৌতূহল দেখা দিয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের।...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...