শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

চুরি করতে ঢুকে বাড়ির মালকিন ও মেয়েকে গণধর্ষণ! তোলপাড় যোগীরাজ্যে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুরি করতে এসে বাড়ির মালকিন ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাফনি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে। রবিবার ওই ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন যে, তাঁর বাড়ি থেকে পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় তাঁর স্ত্রী ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে তিন দুষ্কৃতী। যদিও ওই ব্যক্তির দাবি নিয়ে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি প্রথমে চুরির অভিযোগ দায়ের করেছিলেন। পরে তিনি গণধর্ষণের অভিযোগ যুক্ত করেন।

ঘটনার তদন্তের সঙ্গে জড়িত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি একটু সন্দেহজনক। আমরা সত্যতা যাচাই করার চেষ্টা চালাচ্ছি। মা ও নাবালিকা মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিন ব্যক্তির বিরুদ্ধে চুরি ও গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...

The Indian Navy | ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোয় ডুবল ইরানি রণতরী! লঙ্কান উপকূলে উদ্ধারকাজে ভারতীয় নৌসেনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত মহাসাগরের নীল জলরাশি এখন...