শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Gautam Gambhir | ‘ব্যক্তিগত কারণে’ অস্ট্রেলিয়া সফরের মাঝে দেশে ফিরছেন কোচ গম্ভীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের পর ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। গম্ভীর ফের কবে অস্ট্রেলিয়ায় যাবেন, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর একটি সূত্র বলছে, কোচ ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরছেন বলে বোর্ডকে জানিয়েছেন। যদিও সফরের মাঝে তাঁর দেশে ফেরার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে গম্ভীর দলে যোগ দিতে পারবেন কি না, সেটাও জানা যায়নি।

সোমবার পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। ২৯৫ রানের বিরাট ব্যবধানে অজিদের হারিয়েছেন জসপ্রীত বুমরাহরা। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। গোলাপি বলে হবে সেই ম্যাচ। তার আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বুধবার সেখানে যাওয়ার কথা দলের। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যেতে পারছেন না গম্ভীর। তিনি দেশে ফিরছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Khaleda Zia | খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ পিছোল! কবে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা...