শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Sanju Samson | ‘সঞ্জু জানে কখন খেলতে হয়’, ৯৭ রানের হার না মানা ইনিংসের পর স্যামসন বন্দনায় গম্ভীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) শুরুতে ফর্ম নিয়ে হাজারো প্রশ্ন ছিল। সুযোগ পাওয়া সত্ত্বেও অভিষেক শর্মা বা তিলক বর্মারা যখন ব্যর্থ হচ্ছিলেন, তখন টিম ম্যানেজমেন্টের ভরসা ছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) ওপর। সেই আস্থার মর্যাদা দিলেন সঞ্জু। রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের অতিমানবীয় ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিলেন তিনি। আর এই জয়ের পরেই সঞ্জুকে ‘বিশ্বমানের ক্রিকেটার’ বলে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, “সঞ্জু স্যামসন বিশ্বমানের ক্রিকেটার। ও জানে ঠিক কখন দলের জন্য রান করতে হয়। ইডেনের পিচ ওর চেনা ছিল এবং ও কোনও তাড়াহুড়ো না করে নিখুঁত ক্রিকেটীয় শট খেলেছে।” গম্ভীরের মতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ছোট ২৩-২৪ রানের ইনিংসই সঞ্জুকে আত্মবিশ্বাস জুগিয়েছিল, যা আজ বড় মঞ্চে প্রতিফলিত হয়েছে।

ইডেনে ১৯৬ রান তাড়া করা যে খুব একটা কঠিন ছিল না, তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। কেকেআর-এর প্রাক্তন মেন্টর তথা বর্তমান জাতীয় কোচের কথায়, “একবারের জন্যও মনে হয়নি আমরা রান তাড়া করতে পারব না। এই মাঠে ২৬০-২৭০ রান তাড়া করে জেতার ইতিহাস আছে। শুধু দরকার ছিল একটা ভালো জুটির, যা আজ সঞ্জু করে দেখিয়েছে।”

বিশ্বকাপের চাপ যে দ্বিপাক্ষিক সিরিজের থেকে আলাদা, তা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, বিশ্বকাপে প্রত্যাবর্তনের সময় খুব কম থাকে, প্রায় প্রতিটা ম্যাচই মরণ-বাঁচন। তাই ব্যাটারের স্ট্রাইক রেট নিয়ে না ভেবে তিনি পরিকল্পনার ওপর জোর দিতে পছন্দ করেন। নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে সঞ্জু যেভাবে কামব্যাক করেছেন, তাতে আগামী দিনে ইশান কিষান ও সঞ্জু স্যামসন—দুই উইকেটকিপার ব্যাটারকে নিয়ে ভারতীয় দল আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী গম্ভীর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...