Gazole | মেধাবী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

শেষ আপডেট:

গৌতম দাস, গাজোল: ‌অত্যন্ত মেধাবী তরুণী। এমএ ডিগ্রি রয়েছে। স্কুলে পড়াবেন বলে বিএড করেছিলেন। এছাড়া সেট পাশ করেছিলেন। মাদ্রাসা বোর্ডের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। আগামী ১৯ তারিখ কলকাতায় ছিল ইন্টারভিউ।

এমন এক মেধাবী গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর ঘর থেকে। মৃতের নাম নাইমা আখতারা শবনম (২৭)। নিহত গৃহবধূর পরিবার মেয়েকে খুন করার অভিযোগে স্বামী তারিকুর রহমান, শ্বশুর মসিউর রহমান, শাশুড়ি ফরিদা বেগম, দেওর, দেওরের স্ত্রী এবং এক আত্মীয়া রশিদা খাতুনের নামে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সকলেই বেপাত্তা। এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলের করকচ পঞ্চায়েতের উত্তর নওগ্রাম এলাকায়।

মৃতের পরিবারের বাড়ি কুশমণ্ডির ভোল্লাকুড়ি গ্রামে। তার জ্যেঠতুতো দাদা ফরমান আলির বক্তব্য, ‘শবনম অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। এমএ, বিএড, সেট পাশ করেছিল। মাদ্রাসা বোর্ডের চাকরির পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল। আগামী ১৯ জানুয়ারি কলকাতায় ছিল ইন্টারভিউ। বিয়ের মাস ছয় পর থেকে শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার। শুক্রবার বিকেল তিনটে নাগাদ তারিকুর ফোনে জানায় শবনম অসুস্থ। গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আবার ফোনে জানায় মারা গেছে শবনম। খবর পেয়ে আমরা এসে মেয়েকে মৃত অবস্থায় দেখি।’

যদিও স্থানীয় বাসিন্দা মোকসেদুর রহমানের দাবি শবনমের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর কথায়, ‘শুক্রবার দুপুরে নমাজ পড়বে বলে পড়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই সময় বৌমাকে ডাকাডাকি শুরু করে শাশুড়ি। দরজা না খোলায় চিৎকার চ্যাঁচামেচি করে বাইরে বেরিয়ে আসেন। আমি পাশের একটি চায়ের দোকানে ছিলাম। সবাই মিলে ছুটে গিয়ে দরজা ভেঙে দেখি গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে ওই গৃহবধূ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

গতকাল মৃত ওই বধূর দেহ রাখা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এদিন সকালে দেহের সুরতহাল করেন বিডিও সুদীপ্ত বিশ্বাস। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

শিলিগুড়ি: অপসারিত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন।...