Gazole BJP MLA Courtesy | শান্তি ও সৌজন্যের নজির! তৃণমূল কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে নিলেন খোদ বিজেপি বিধায়ক

শেষ আপডেট:

গাজোল: “ভয় আউট, ভরসা ইন”—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্ত্রকে পাথেয় করে গাজোলে রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মন (Gazole BJP MLA Courtesy)। বুধবার সকালে হাতিমারি বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে পুনরায় সেখানে জোড়াফুলের পতাকা সসম্মানে লাগিয়ে দিলেন তিনি। নির্বাচনের ফলের পর রাজ্যে যখন অশান্তির খবর শিরোনামে, তখন চিন্ময় বাবুর এই পদক্ষেপ রাজনৈতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে।

বুধবার সকালে খবর আসে, গাজোল ব্লকের হাতিমারি বাজার এলাকায় তৃণমূলের কার্যালয় থেকে পতাকা সরিয়ে বিজেপির পতাকা লাগানো হয়েছে। খবর পাওয়া মাত্রই বৃষ্টির মধ্যে এলাকায় পৌঁছান বিজেপি বিধায়ক। স্থানীয়রা কারা এই কাজ করেছে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও, চিন্ময় বাবু এক মুহূর্ত দেরি না করে নিজের হাতে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা পুনরায় টাঙিয়ে দেন।

এদিন গাজোল থানায় পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেন নবনির্বাচিত বিধায়ক। গাজোল ব্লকের চাকনগর অঞ্চল সভাপতি ত্রিনাথ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর ও তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “কিছু উৎসাহিত কর্মী বা বহিরাগতরা এই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এমনকি কোথাও তৃণমূল কর্মীরাও গেরুয়া আবির মেখে এসব করছে কি না, তাও দেখা দরকার। পুলিশকে স্পষ্ট বলা হয়েছে—গন্ডগোল করলে যেন কোনো ‘রং’ না দেখে আইনি ব্যবস্থা নেওয়া হয়।”

চিন্ময় দেব বর্মন আরও যোগ করেন যে, গত ১৫ বছরে বাংলার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে। তবে বিজেপি সেই সংস্কৃতির পরিবর্তন ঘটাতে এবং মানুষের মধ্যে পুনরায় ভরসা জাগিয়ে তুলতে বদ্ধপরিকর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Bardhaman | তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বর্ধমানে ব্যবসায়ীকে মারধর ও হুমকির অভিযোগে ধৃত ২ তৃণমূল নেতা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক ব্যক্তির কাছে ‘তোলা’ হিসাবে পঞ্চাশ...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...