Malda | র‍্যাশনের চালে ইঁদুর-ছাগলের বিষ্ঠা! গাজোলে জাতীয় সড়ক অবরোধ করে তুলকালাম বিক্ষোভ

শেষ আপডেট:

গাজোল: র‍্যাশনের দোকানে (Ration Protest) খাওয়ার অযোগ্য চাল দেওয়ার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল গাজোলের (Gazol) জামতলা এলাকা। চালে পাথরকুচি, নোংরা এবং ইঁদুর ও ছাগলের বিষ্ঠা মেশানো থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।

বৃহস্পতিবার সকাল থেকে সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের র‍্যাশন ডিলার আশিস প্রসাদ চাল বিলি করছিলেন। গ্রাহকদের অভিযোগ, বিলি করা চালের বস্তার ভেতর পাথরকুচি ও নোংরার পাশাপাশি ইঁদুর ও ছাগলের বিষ্ঠা পাওয়া যায়। গ্রাহক মহম্মদ কুরবান আনসারির দাবি, ওই ডিলার মাঝেমধ্যেই খারাপ সামগ্রী দেন এবং প্রতিবাদ করলে জোর করে নিতে বাধ্য করেন। রোজার মুখে এমন অখাদ্য চাল বিলি করায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। উমেতন বেওয়া নামে এক বৃদ্ধা আক্ষেপ করে বলেন, “সরকারের নজর দেওয়া দরকার, এই চাল কি মানুষ খেতে পারে?”।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিলার কোনো সদর্থক ভূমিকা না নেওয়ায় উত্তেজিত জনতা জামতলা বাসস্ট্যান্ড এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী (Police) ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে অবরোধ মুক্ত করে। পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় রেশন দোকানের সামনের পরিস্থিতি স্বাভাবিক হয়।

র‍্যাশন ডিলার আশিস প্রসাদ চালে নোংরা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, “সম্ভবত গোডাউন থেকে ভুল করে এই চালের বস্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই চাল বিলি বন্ধ করে দেওয়া হয়েছে”।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...