Hyderabad | গাড়িতেই জার্মান তরুণীকে ধর্ষণ, হায়দরাবাদে গ্রেপ্তার চালক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক জার্মান তরুণীকে ধর্ষণের (German Woman Raped) অভিযোগ উঠল গাড়িচালকের (Car Driver) বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) পাহাড়ি শরীফ এলাকায়। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই বিশেষ দল গঠন করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি ওই জার্মান তরুণী তাঁর সহকর্মীর সঙ্গে গত ৪ মার্চ হায়দরাবাদে এসেছিলেন অন্য এক বন্ধুর সঙ্গে দেখা করতে। সোমবার ওই তরুণী ও তাঁর এক জার্মান বন্ধু শহরের আশেপাশে ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় এক গাড়িচালক তাঁদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তারপর তাঁরা গাড়িতে উঠে পড়েন। সেই সময় গাড়িতে আরও কয়েকজন যাত্রী থাকলেও পরে তাঁরাও নেমে যান। এরপর মামিদিপল্লি এলাকায় পৌঁছানোর আগে ওই তরুণীর সঙ্গে থাকা বন্ধুও নেমে পড়েন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কিছু ছবি তোলার জন্য ওই গাড়িতে করেই জার্মান তরুণী মামিদিপল্লিতে যান। এরপরই গভীর রাতে গাড়ির পিছনের সিটে চালক ওই জার্মান তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ধর্ষণের কথা প্রথমে নিজের জার্মান বন্ধুকে জানায় ওই তরুণী। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতা জার্মান তরুণী ও অভিযুক্ত গাড়িচালককে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Popular

More like this
Related

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...

Nipah Virus | নিপা আক্রান্তদের অবস্থার সামান্য উন্নতি, কড়া নজরে কাটোয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে নিপা ভাইরাসে (Nipah Virus)...