উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যের জলখাবারে বা আড্ডার আসরে যদি মুখরোচক কাবাব থাকে, তাহলে আর কিছু চাই না। কিন্তু রোজ রোজ রেস্তরাঁ থেকে পয়সা দিয়ে খাবার আনানো সম্ভব নয়। তাই এবার ঘরেই বানিয়ে নিন সুস্বাদু মাটন চাপলি কাবাব(Mutton Chapli Kabab)—যার স্বাদ ছোট থেকে বড়, সবাই উপভোগ করতে পারবেন। জেনে নিন রেসিপি।
উপকরণ
মাটন কিমা ৪০০ গ্রাম, কুচি পেঁয়াজ ৩টি, আদা-রসুন পেস্ট ১ চামচ, জোয়ান আধ চামচ, ধনে-জিরে গুঁড়ো ১ চামচ, গোলমরিচ ৪-৫টি, গরমমশলা গুঁড়ো – আধ চামচ, লংকা কুচি – ৩টি, ধনেপাতা কুচি – পরিমাণ মতো, ডিম – ১টি, ছোলার ছাতু ২ চামচ, ঘি ৫০ গ্রাম, লবন স্বাদমতন।
পদ্ধতি
প্রথমে ধনে, জিরে, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর মটন কিমার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন পেস্ট, লংকা কুচি, ডিম, ছাতু, গুঁড়ো মশলা, জোয়ান, লবণ ও ২ চামচ ঘি দিয়ে ভাল করে মেখে নিন। মেখে রাখার পর এই মিশ্রণ এক ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে মশলার স্বাদ মাংসে ভালভাবে বসে যায়। এরপর মিশ্রণ থেকে হাতে নিয়ে গোল গোল কাবাব তৈরি করে নন-স্টিক ফ্রাইপ্যানে সামান্য ঘি গরম করে কাবাবগুলো হালকা বাদামি করে ভেজে নিন।এরপর গরম গরম কাবাব পরিবেশন করুন চিলি গার্লিক সস বা ধনেপাতার চাটনি দিয়ে। বাড়িতেই উপভোগ করুন পারফেক্ট রেস্তোরাঁ-স্টাইল মাটন চাপলি কাবাব(Mutton Chapli Kabab)!

