রোদে ট্যান পড়ে যাচ্ছে? সবুজ টম্যাটো দিয়ে ত্বকে জেল্লা ফেরানোর উপায় জানুন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের প্রখর রোদে সানস্ক্রিন লাগালেও হারিয়ে যাচ্ছে জেল্লা। এবার রোদে পোড়া ত্বকের খেয়াল রাখতে ভরসা হতে পারে সবুজ টম্যাটো। ত্বকের নানা রকম সমস্যার সমাধানে করতে পারে কাঁচা টম্যাটো।

সবুজ টম্যাটোর রস মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কাটিয়ে ত্বকের জেল্লা ফেরাতে সক্ষম। এর ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসের মতো সমস্যাগুলিও দূরে থাকে। তা ছাড়া ত্বকের ছিদ্রমুখগুলিও বন্ধ করে টম্যাটোর রস। যার ফলে বাইরের ধুলোবালি সহজে ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না। লাল টম্যাটোর টুকরো অনেকেই মুখে ঘষে নেন।

সবুজ টম্যাটো দিয়ে তৈরি প্যাক লাগালেও উধাও হয়ে যাবে ট্যান। টম্যাটো থেঁতো করে তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। তার পর এই প্যাক মুখ এবং শরীরের অন্যান্য ট্যান পড়া অংশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তার পর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে ফেলুন। কিছু দিন ব্যবহার করলে দূর হবে সমস্যা।

ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে সবুজ টম্যাটো। দু’টি খোসা সমেত পাতিলেবু, দু’টি কিউব বরফ, পুদিনা পাতা আর দু’টুকরো টম্যাটো মিক্সিতে দিয়ে বেটে একটা প্যাক তৈরি করে নিন। সপ্তাহে এক দিন ব্যবহার করলে ত্বকে আসবে বাড়তি জেল্লা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...

Recipe | কম তেলেই বাজিমাত! মুখে স্বাদ ফেরাতে আজই বানান সেদ্ধ চিকেনের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়...

Recipe | টিফিন কৌটোতেই কেল্লাফতে! চটজলদি বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে ঘাম আর আগুনের...

Badam Sharbat | তৃষ্ণা মেটাতে ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত! মাত্র ১০ মিনিটেই তৈরি হবে দুর্দান্ত এই ড্রিঙ্ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার এই প্যাচপ্যাচে গরমে এক...