শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Leopard Rescue | রুদ্ধশ্বাস রেসকিউ অপারেশন! ঘোষপুকুরে জাল ফেলে কুয়ো থেকে তোলা হলো আহত চিতাবাঘকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর সংলগ্ন পাহাড়গুমিয়া চা বাগানের একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করা হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ (Leopard Rescue)। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনদপ্তরের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছে চিতাবাঘটিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাহাড়গুমিয়া চা বাগানে (Pahargumia Tea Garden) কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় একটি পরিত্যক্ত কুয়োর ভিতর থেকে তাঁরা গর্জন শুনতে পান। উঁকি মারতেই দেখা যায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ কুয়োর জলে হাবুডুবু খাচ্ছে। শ্রমিকরাই খবর দেন বনদপ্তরের বন্যপ্রাণ শাখায় (Wildlife Conservation)। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জ ও বন্যপ্রাণ শাখার কর্মীরা সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কুয়োর ভিতর জাল ফেলে কৌশলে চিতাবাঘটিকে টেনে তোলা হয়।

উদ্ধারের পর চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে তাইপু চা বাগানের রেসকিউ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, কুয়োর মধ্যে আটকে পড়ে বাঁচার তাগিদে প্রচণ্ড লাফালাফি করায় চিতাবাঘটির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে বনদপ্তরের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন।

বনকর্তারা জানিয়েছেন, চিতাবাঘটি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। যদি সব ঠিক থাকে এবং পশুটি সুস্থ বোধ করে, তবে বুধবারই তাকে জঙ্গলের গভীরে অবমুক্ত করা হতে পারে। চা বাগানের পরিত্যক্ত কুয়োগুলি যাতে যথাযথভাবে ঢেকে রাখা হয়, সেই আবেদনও জানিয়েছে বনদপ্তর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...