মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Shubman Gill | হাসপাতাল থেকে ছুটি পেলেন গিল! তবুও অনিশ্চিত পরবর্তী ম্যাচে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরলেন শুভমন গিল (Shubman Gill)। এমন খবরে অনেকটাই স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। তবুও তাঁর পরবর্তী ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা টেষ্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্স করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। তারপর আর সেই ম্যাচ খেলতে পারেননি তিনি।

তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর তাঁর রিহ্যাব শুরু হবে। গুয়াহাটিতে পরবর্তী ম্যাচে গিলকে ছাড়াই নামতে হতে পারে ভারতীয় শিবিরকে।

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে গিলের বিষয়ে কথা বলেন তিনি। এরপর গিলের সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট কথা বলেন সৌরভ। গতকাল রাতেই বোঝা গিয়েছিল গিলের পক্ষে ইডেনে দ্বিতীয় ইনিংসে আর ব‌্যাট করা সম্ভব নয়।

বিসিসিআইয়ের (BCCI) তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, শুভমন গিলের ঘাড়ে ব্যথা রয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...

Kumarganj | বিদ্যুতের বিল মেটাতে জমি বিক্রি আদিবাসী দম্পতির! পাশে দাঁড়াল কুমারগঞ্জ প্রশাসন

কুমারগঞ্জ: বিদ্যুতের বিপুল বিল মেটাতে জমি বিক্রি করতে বাধ্য...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...