Dinhata | বাইক নিয়ে রোমিওদের স্টান্টবাজি! দুর্ঘটনার কবলে ছাত্রীবোঝাই টোটো

শেষ আপডেট:

দিনহাটা: প্রায়ই নয়ারহাট হাইস্কুলের ছাত্রীদের উওক্ত করতো একদল তরুণ। বৃহস্পতিবারও স্কুল ছুটির পর ছয়জন জন ছাত্রী টোটোয় চেপে বাড়ির উদ্দেশ্য রওনা হলে বাইকে পিছু নেয় দুই তরুণ। কখনও টোটোর সামনে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে  আবার কখনও টোটোর পেছনে গিয়ে কেরামতি দেখাতে থাকে। আর এই কেরামতি করতে গিয়ে ওই দুই তরুণের বাইক গিয়ে লাগে অন্য একটি বাইকে। আর দুই বাইকের সংঘর্ষের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রীদের টোটোটিও। এই ঘটনার পর গুরুতর আহত হয় পাঁচজন ছাত্রী ও টোটো চালক। স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীদের ও টোটোচালককে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ছাত্রীদের প্রত্যেকের মাথায়, হাতে ও পায়ে আঘাত লেগেছে। আর এই ঘটনার পর থেকেই ছাত্রীদের  নিরাপওা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও দুর্ঘটনার পরই দুই তরুণই বাইক নিয়ে চম্পট দেয়। আহত এক ছাত্রী জানায়, দুই তরুণ তাদের পিছু নেওয়ার সময় অন্য বাইকের সঙ্গে ধাক্কা লাগায় তাদের টোটোটি দূর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানায়, প্রায়ই রোমিওরা স্কুল ফেরত ছাত্রীদের উওক্ত করে। কিছুদিন আগে দু’জন রোমিওকে নয়ারহাট পুলিশ আটকও করে। যদিও এবিষয়ে এসডিপিও ধীমান মিত্র জানান, বিষয়টি জানা নেই, তবে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। নয়ারহাট হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস সরকার জানান, পুলিশের সাথে কথা বলবো যাতে স্কুল ছুটির পরও ছাত্রীদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...

NBSTC | অচল হওয়ার মুখে এনবিএসটিসি! সরকারি এক নির্দেশিকায় কি থমকে যাবে উত্তরবঙ্গের চাকা?

দেবদর্শন চন্দ, কোচবিহার: অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহালের ক্ষেত্রে রাজ্য সরকারের...