Glenn Maxwell | আঙুলে চোট ম্যাক্সওয়েলের, আইপিএল থেকে ছিটকে গেলেন ফর্মে না থাকা এই অজি তারকা  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবারের আইপিএলে সেভাবে চেনা ছন্দে দেখা যায়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। তিনি এবার নাম লিখিয়েছিলেন পাঞ্জাব কিংসে। টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোটের খবর নিশ্চিত করেন। চোটের কারণে তিনি ছিটকে গেলেন গোটা আইপিএল থেকেই। আপাতত তাঁকে এভাবেই একটা হতাশাজনক মরশুম শেষ করতে হবে। ম্যাক্সওয়েলের চোটের কারণে ছিটকে যাওয়াকে অনেকেই শাপে বর দেখছেন।

চলতি আইপিএলে ব্যাট হাতে অস্ট্রেলিয়ান এই তারকা ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। ব্যাটিং গড় ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। বল হাতে তিনি  কিছুটা হলেও সফল হয়েছেন। ৭ ম্যাচে পেয়েছেন মাত্র ৪টি উইকেট পেলেও ওভার পিছু দিয়েছেন ৮.৪৬। গড় ২৭.৫৫। এদিন সিএসকে ম্যাচে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোট প্রসঙ্গে বলেন, “এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে, ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

প্রসঙ্গত, এর আগে বাঁ-পায়ের চোট পেয়ে পঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাঁর জায়গায় পাঞ্জাব দলে এসেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Messi India visit controversy | ‘আমাকে গ্রেপ্তারের সময় আপত্তি জানিয়েছিলেন মেসি’! চাঞ্চল্যকর দাবি আয়োজক শতদ্রু দত্তর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে...

Urvil Patel fastest fifty | গুরুর ব্যাটে শিষ্যের কিস্তিমাৎ! উর্বিলের রেকর্ড হাফসেঞ্চুরির কারিগর কি খোদ ধোনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচ শুরুর তিন দিন আগেই...

Hardik Pandya | হার্দিক কি মুম্বই ছাড়ছেন? আরসিবি ম্যাচের পর ‘আনফোলো’ বিতর্কে তোলপাড় সোশাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিদজিটাল ডেস্ক: চোটের কারণে মাঠের বাইরে থাকলেও...

IPL 2026 | একই দিনে ছিটকে গেল দুই হেভিওয়েট হদল, প্লে-অফের দৌড় এখন আট দলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL2026) এত দিন...