উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সতী সেনগুপ্তের স্মৃতিতে ১৯৯৯ সালে ময়নাগুড়ি শহরে প্রতিষ্ঠিত হয়েছিল সতীন্দ্র প্রসাদ মেমোরিয়াল শিক্ষানিকেতন যা এসপিএম শিক্ষানিকেতন নামে পরিচিত। প্রয়াত সতী সেনগুপ্তের সম্পাদনায় একসময় প্রকাশিত হত পাবক পত্রিকা। সাহিত্যিক সমরেশ মজুমদারের সাহিত্যের হাতেখড়িও হয়েছিল তাঁর হাত ধরেই। এসপিএম শিক্ষানিকেতনের এ বছর পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ স্মারক পত্রিকা ‘আরোহণ’ প্রকাশিত হয়। এছাড়াও ‘সতীন্দ্র প্রসাদ স্মৃতি স্মারক সম্মান ২০২৪’ ও ‘সতীন্দ্র প্রসাদ স্মৃতি মেধা সম্মান ২০২৪’ প্রদান করা হয়। শিশুদের মায়েদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘সেরা মা’-এর পুরস্কার দেওয়া হয়। দু’দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান পরিবেশিত হয়। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিখ্যাত ওডিশি নৃত্যশিল্পী মৌমিতা রায় ও সংগীতশিল্পী ময়ূরী দে।
গৌরবময় ২৫
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

