রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Goalpokhar TMC Protest | ৮৫ হাজার ভোটারকে কেন নোটিশ? গোয়ালপোখরে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল মন্ত্রী গোলাম রব্বানি  

শেষ আপডেট:

গোয়ালপোখর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে গোয়ালপোখর (Goalpokhar TMC Protest) ১ নম্বর ব্লকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাজার হাজার সাধারণ মানুষকে হেয়ারিং বা শুনানির নামে নোটিশ পাঠিয়ে হয়রানি করার অভিযোগে মঙ্গলবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি (Minister Ghulam Rabbani)।

তৃণমূল সূত্রের দাবি, গোয়ালপোখর ১ নম্বর ব্লকে প্রথমে প্রায় সাড়ে তিন হাজার ভোটারকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই সংখ্যা অভাবনীয়ভাবে বাড়িয়ে আরও ৮৫ হাজার সাধারণ মানুষকে একই নোটিশ পাঠানো হয়। এই বিপুল সংখ্যক মানুষকে শুনানির জন্য তলব করার বিষয়টিকে ‘অস্বাভাবিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করছে শাসক দল।

মঙ্গলবার গোয়ালপোখরের ঝলঝলি মোড় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। মিছিলটি দীর্ঘ পথ অতিক্রম করে স্থানীয় বিডিও (BDO) অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে।

বিক্ষোভ সভায় মন্ত্রী গোলাম রব্বানি সরাসরি কমিশনকে তোপ দেগে বলেন, “হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে ঘর থেকে বের করে অযথা হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির এজেন্টদের কথায় কাজ করছে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার এই চেষ্টার বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।”

তৃণমূলের এই আন্দোলনকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। গোয়ালপোখরের বিজেপি নেতা গোলাম সারওয়ার বলেন, “বিজেপি চায় না কোনও বৈধ ভোটারের নাম বাদ যাক। তৃণমূলের যত দুনম্বরী ধান্দা আছে, তা ঢাকতেই তারা বিজেপির নামে কুৎসা ছড়াচ্ছে। সাধারণ মানুষ এখন সচেতন, তাঁরা তৃণমূলের এই রাজনীতি আর গ্রহণ করছেন না।”

ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়া এবং বিপুল সংখ্যক মানুষের কাছে আসা নোটিশকে কেন্দ্র করে গোয়ালপোখরের রাজনৈতিক পরিবেশ এখন যথেষ্ট উত্তপ্ত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...

Mainaguri | ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনস্থল, পর্যটন মানচিত্রে নতুন রূপ পেল নবম শতকের জটিলেশ্বর

অভিরূপ দে, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের (Mainaguri) চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত...