মাধ্যমিকে নজরকাড়া ফল গয়েরকাটার অন্তরজিতার, প্রথম দশে না থাকার আফসোস ছাত্রীর

শেষ আপডেট:

গয়েরকাটাঃ মাধ্যমিকে ৬৬৬ পেয়ে বানারহাট ব্লকের প্রথম হয়েছে গয়েরকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী অন্তরজিতা বিশ্বাস। গয়েরকাটার মধ্যমপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস ও শ্রীপর্না সরকার বিশ্বাসের মেয়ে অন্তরজিতা। মাধ্যমিকে সে বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৭,  অংকে ৯৪, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৮৬ ও ভূগোলে ৯৯ পেয়েছে। শতাংশের হিসেবে প্রায় ৯৫.১৪ শতাংশ নম্বর পেয়েছে সে।  ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায় অন্তরজিতা। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবি ছাত্রী অন্তরজিতার সাফল্যে গর্বিত গয়েরকাটা গার্লস হাই স্কুলের শিক্ষিকারা, পরিচালন সমিতি সহ গয়েরকাটাবাসী। তবে মেধা তালিকায় তাঁর নাম না থাকায় আফসোস রয়েছে অন্তরজিতার। ইতিহাসের ফলাফল আরও ভালো হলে হয়তো রাজ্যের মেধা তালিকায় ঠাই হত তার। এমনটাই ভাবছে অন্তরজিতা।

সে জানায়, ‘তার ভালো ফলের পেছনে বাবা –মায়ের পাশাপাশি অবদান রয়েছে বিদ্যালয়ের শিক্ষিকা ও গৃহশিক্ষকদের। আমি বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে ভাবছি। ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে আমার।

অন্তরজিতার বাবা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ‘অন্তরজিতা বরাবরই পরিশ্রম করে পড়াশোনা করেছে। ব্লকের মধ্যে সেরা হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। ও আরও এগিয়ে যাক এটাই প্রার্থনা করি।’ গয়েরকাটা গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি মানস রঞ্জন ঠাকুর বলেন, ‘অন্তরজিতার সাফল্যে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকেই গর্ব বোধ করছে। ও আরও এগিয়ে যাক এটাই চাই।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Mithun Chakraborty Rally Cancelled | ডালখোলায় মিঠুন-শমীকের সভা বাতিল! নেতাদের না পেয়ে প্রার্থীর ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা

ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

CM Mamata Banerjee Rally | শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা: বুধবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত...