শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Recipe | সময়ের অভাবে খালি পেটে অফিসে যান? ৫ মিনিটেই বানিয়ে নিন সুস্বাদু প্রাতরাশ  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সকালে অফিস কিংবা স্কুল, কাজের চাপে না খেয়েই বেরিয়ে পড়েন অনেকে। তবে রোজ এমন চললে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। সকালের খাবার(Recipe) সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেটি এড়িয়ে গেলে চলবে না। বানাতে সময় লাগবে মাত্র ৫ মিনিট, রইল এমন দুটি জলখাবারের(Recipe) হদিস।

রুটি র‍্যাপ

একটু বড় আটার লেচি নিয়ে বেলে ফেলুন। এ বার তাওয়ায় সেঁকে নিন ভাল করে। ওই তাওয়ায় অল্প তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে অমলেট বানিয়ে নিন। অমলেট পুরোপুরি হওয়ার আগে বানিয়ে রাখা রুটি বসিয়ে দিন তার উপর। এ বার আর একটু তেল দিয়ে ভেজে নিন। মাঝে কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো সস্ দিয়ে রুটিটি ভাঁজ করে দিন। আরও একটু কড়া করে ভেজে নিন এপিঠ-ওপিঠ। তৈরি হয়ে যাবে মুচমুচে  রুটি র‌্যাপ।

ভেজ টোস্ট

একটি বাটিতে খানিকটা বেসন নিয়ে তার সঙ্গে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লংকা কুচি, ধনেপাতা কুচি, নুন, লংকা গুঁড়ো আর পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার একটি মাল্টিগ্রেন পাউরুটি তিনকোনা করে কেটে বেসনের মধ্যে ডুবিয়ে অল্প তেলে কড়া করে ভেজে নিন। টম্যাটো সসের সঙ্গে গরম গরম বেশ লাগবে ভেজ টোস্ট।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Recipe | ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখুন ফুলকপির কালিয়া, রইল রান্নার কায়দা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই বাজারজুড়ে ফুলকপি। ভাজা,...

Lifestyle | তিন-চারদিন নিশ্চিন্তে রাখুন পাউরুটি, কীভাবে সংরক্ষণ করবেন? রইল উপায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই সামান্য কাজ...

Facial hair | মুখে অবাঞ্ছিত রোমের জন্য চিন্তায় আছেন? ঘরোয়া টোটকায় হবে সমস্যার সমাধান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে মুখে থ্রেডিং করতে...

Constipation | শীতে কোষ্ঠকাঠিন্য ভীষণ ভোগাচ্ছে? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ভাবছেন...