শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

C V Ananda Bose | শ্লীলতাহানি বিতর্কের মাঝেই দিল্লি সফরে রাজ্যপাল বোস, সঙ্গে ওএসডি-ও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের মতো অভিযোগ উঠেছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) বিরুদ্ধে। যা নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই নানা বিতর্ক দানা বেঁধেছে। এবার এই বিতর্কের মাঝেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল বোস (Bengal Governor)। বুধবার সকালেই দিল্লি রওনা হন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুত। বিতর্কের মাঝে বোসের এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

শুধু শ্লীলতাহানি (Molestation) নয়, ধর্ষণের (Rape) অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান কমিটি তৈরি করেছে পুলিশ। এদিকে, আবার শ্লীলতাহানির অভিযোগ যিনি এনেছিলেন, সেই অভিযোগকারীর আদালতে গোপন জবানবন্দির পরে রাজভবনের তিনকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। যার মধ্যে অন্যতম ছিলেন রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত। মঙ্গলবার ওএসডি সহ তিনজন আদালতে আগাম জামিন নেন। পাশাপাশি, পুলিশের ডাকে সাড়া দিয়ে হেয়ার স্ট্রিট থানায়ও পৌঁছোন তাঁরা। বাকি আরও ছয়জন নিজেদের বয়ান দিতে যান থানায়। এরপরই এদিন সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুতও। তাঁদের এই দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...