CV Ananda Bose | ‘বাংলায় অনাহার ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে’‌, রাজ্যকে বিঁধে বললেন বোস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের। আর কিছুদিনের মধ্যেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোতে মেতে উঠবে গোটা রাজ্যবাসী। কিন্তু রাজ্যে ক্রমাগত অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনটাই জানিয়ে এই উৎসবের আবহেও রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বুধবার মহালয়ার পাশাপাশি ছিল গান্ধিজির জন্মদিনও। আর এই গান্ধি জয়ন্তীর (Gandhi Jayanti) দিনেও রাজ্যকে (West Bengal government) বিঁধলেন বোস। যদিও রাজ্যপালের মন্তব্যের পরই পালটা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও।

বুধবার গান্ধি জয়ন্তীতে ব্যারাকপুর গান্ধিঘাটে আসেন রাজ্যপাল। সেখানেই তিনি বলেন, ‘‌এমন এক পবিত্র দিনে গান্ধিজিকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এই দিনে আমাদের আত্মসমালোচনা করা উচিত। ‌এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে। কর্মসংস্থান কমছে। কিন্তু গান্ধিজি এমনটা চাননি। জাতির জনক বলেছিলেন, কোনও সভ্য সমাজে এই অনাহারের ঘটনা ঘটতে পারে না। তাই রাজ্য সরকারের এই বিষয়গুলি দেখা উচিত।’

অন্যদিকে রাজ্যপালের এই মন্তব্যের পরই ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ রাজ্য সরকারের কাজগুলি পরপর স্বীকৃতি পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেখানে রাজ্যকেই দুষলেন রাজ্যপাল। যদিও বোসের মন্তব্যের কিছুক্ষণ পরই পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধি আজ বেঁচে থাকলে কি চাইতেন যে মনরেগা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দেবে? আড়াই বছর কাজ করার পরও শ্রমিকরা টাকা পাচ্ছেন না। এই দালাল রাজ্যপালকে প্রশ্ন করুন, গান্ধি মূর্তিতে মালা দিয়েছেন সেটা ভালো কথা। কিন্তু গডসের জন্মদিনেও কি তিনি তাঁর গলায় মালা দেবেন? গান্ধিজি থাকলে তিনি কি চাইতেন যে রাজ্যপাল তাঁর এক কন্যাসম মহিলাকে যৌন নির্যাতন করবেন?’‌

যদিও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত যদিও নতুন নয়। শিক্ষা হোক বা স্বাস্থ্য সবক্ষেত্রেই সংঘাত লেগে রয়েছে উভয় পক্ষের। এমনকি মামলা গিয়েছে সুপ্রিম কোর্টেও। যদিও সেখানে সুপ্রিম ভর্ৎসনার মুখেই পড়তে হয়েছে রাজ্যপালকে। এবার রাজ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Kalyan Banerjee | ‘ডানা ছাঁটা’ গেল বারাসতের সাংসদের! কাকলিকে সরিয়ে লোকসভায় তৃণমূলের ‘মুখ্যসচেতক’ কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ কথা বলে কিছু...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...