লোকসভার আগে মাস্টারস্ট্রোক মোদির! ২০০ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কমল গ্যাস সিলিন্ডারের দাম। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদি সরকার। একইসঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিও ২০০ টাকা বাড়নো হল। অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি বেড়ে হল সিলিন্ডার প্রতি ৪০০ টাকা।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়ানো হয়েছে উজ্জ্বলা যোজনায় ভর্তুকিও।

কলকাতায় সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা থেকে কমে হবে ৯২৯ টাকা। আর উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে সরকার।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...