Asia Cup | সবুজ সংকেত কেন্দ্রের! এশিয়া কাপে ভারতে খেলতে আসবে পাকিস্তান হকি দল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান হকি দলকে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র মারফত এমনটা জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA), বিদেশ মন্ত্রণালয় (MEA) এবং ক্রীড়া মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে বলেও খবর।

২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ হকি। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়ায় এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এতদিন অনিশ্চিত ছিল। তবে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে, টুর্নামেন্টে পাকিস্তান হকি দলের অংশগ্রহণের উপর কোনও বিধিনিষেধ থাকবে না। এই প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র বহুপাক্ষিক ইভেন্ট এবং সরাসরি দ্বিপাক্ষিক ইভেন্টের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, ‘আমরা ভারতে বহুদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোনও দলের বিরুদ্ধে নই। তবে দ্বিপাক্ষিক বিষয়টা আলাদা।’ প্রসঙ্গত, এশিয়া কাপ ছাড়াও বছরের শেষের দিকে জুনিয়র বিশ্বকাপও অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতেই। সেখানেও ভারত-পাকিস্তান উভয় দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...