Guillain-Barre Syndrome | গুলেন বারিতে প্রথম মৃত্যু মহারাষ্ট্রে, আক্রান্ত শতাধিক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরল স্নায়ুর রোগ গুলেন বারি সিনড্রোমে (Guillain-Barre Syndrome) প্রথম মৃত্যুর ঘটনা ঘটল মহারাষ্ট্রে (Maharashtra)। আক্রান্ত শতাধিক। এনিয়ে তৎপর রয়েছে পুণে প্রশাসন।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি পুণের ডিএসকে বিশ্ব এলাকায় বাস করতেন। কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন তিনি। ব্যক্তিগত কাজে সোলাপুর (Solapur) জেলায় নিজের গ্রামে গিয়েছিলেন। দুর্বল বোধ করায় সোলাপুরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর গুলেন বারি সিনড্রোম ধরা পড়ে। মৃতের সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ ছিল। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকরা তাঁকে শনিবার আইসিইউ থেকে অন্যত্র শিফট করেন। পরে শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় ওইদিনই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।

মহারাষ্ট্রের এক স্বাস্থ্য আধিকারিক জানান, বর্তমানে মহারাষ্ট্রে শতাধিক গুলেন বারি সিনড্রোমে (GBS) আক্রান্ত। আক্রান্তদের ১৬ জনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। সাধারণত, ভয়াবহ কোনও সংক্রামক ব্যাধি শরীরে বাসা বাঁধলে স্নায়ুর এই সমস্যাটি দেখা দেয়। সঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যুও ঘটতে পারে। গুলেন বারি সিনড্রোমের মূল লক্ষণ হল অসাড়তা। পরবর্তীতে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হতে থাকে। শরীরে বিভিন্ন অংশে ব্যথা থাকতে পারে। সেখানে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...