সূর্যের তেজে ঝলসে গেল গুজরাটের বোলিং, ৪৯ বলে ১০৩ করলেন মুম্বইয়ের এই ব্যাটার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সূর্যের তেজে ঝলসে গেল গুজরাট টাইটান্স। ৪৯ বলে শতরান করলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। শেষ বলে ছক্কা মেরে শতরানের গণ্ডি পার করেন তিনি। আইপিএলে এদিন প্রথম বার শতরান করলেন সূর্যকুমার। এর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি শতরান।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ওয়াংখেড়েতে মুম্বই রান তাড়া করে সব ম্যাচ জিতেছে। তাই সুযোগ পেয়ে রোহিতদের আগে ব্যাট করিয়ে নেন হার্দিক। কিন্তু তাতে যে সূর্যকুমার এমন ভাবে খেলবেন কে ভেবেছিল। শুরুটা করেছিলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। পাওয়ার প্লে-তে ৬১ রান তুলে নেন তাঁরা। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা যখন হয়েছিল, সূর্যকুমার যাদব তখনও সাজঘরে। তিনি ব্যাট করতে নামতেই সূর্যের তাপেই ঝলসে গেল গুজরাত টাইটান্সের বোলিং। ৪৯ বলে শতরান করলেন সূর্যকুমার। শেষ বলে ছক্কা মেরে শতরানের গণ্ডি পার করেন তিনি। তিনি একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন। ১১টি চার এবং ছ’টি ছক্কা মারেন সূর্যকুমার। সূর্যকুমার একাই ১০৩ রান করে দলের রান ২১৮ রানে পৌঁছে দেন। মুম্বইয়ের বাকি ব্যাটাররা ৫০ রানের গণ্ডি পার করতে পারেননি।

গুজরাট টাইটান্সের স্পিনার রশিদ খান চার ওভারে ৩০ রান চার উইকেট নেন। এক ওভারে রোহিত এবং ঈশানকে ফিরিয়ে দিয়েছিলেন আফগানিস্তানের এই স্পিনার। পরের ওভারেই নেন নেহাল ওয়াদেরার উইকেট। টিম ডেভিডের উইকেটটিও নেন রশিদ। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটাই তিনি নিতে পারেননি। কিন্তু সূর্যকুমারের উপর কোনও প্রভাব পড়েনি। গুজরাটের সামনে ২১৯ রানের লক্ষ্য রাখল মুম্বই। ওয়াংখেড়ের মাঠে যা অসম্ভব নয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...