Manipur | গাড়ি থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালালো বন্দুকবাজ! মণিপুরে মৃত ৪

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার উত্তপ্ত মণিপুর! এবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৪ জনের। সোমবার ঘটনাটি ঘটে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে। চূড়াচাঁদপুর শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি।

জানা গিয়েছে, এদিন দুপুর ২ টার সময় একটি গাড়িতে করে ৪ জন ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তাঁদের রাস্তা আটকায় এবং গুলি চালিয়ে তাঁদের হত্যা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে দুষ্কৃতী।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম আলিয়াস থাকপি(৪৮), শেখোজিন(৩৪), লেংগৌহাউ(৩৫) এবং ফালহিং(৭২)। ঘটনাস্থল থেকে ১২ টি খালি কার্তুজের শেল উদ্ধার হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sonia Gandhi Hospitalised | হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, অস্ত্রোপচার ঘিরে বাড়ছে উদ্বেগ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অন্দরে ও জাতীয় রাজনীতিতে...

Suvendu Adhikari MLA Oath | মাথা ঠেকিয়ে প্রণাম, তারপর শপথ; বিধানসভায় পা রেখেই কোন বার্তা দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক নতুন অধ্যায়ের সূচনা হলো...

PM Narendra Modi Convoy | জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ! মোদির কনভয়ে ৫০ শতাংশ কাটছাঁট, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি...

Gold-Silver Import Duty Hike | বাণিজ্য ঘাটতি মেটাতে কেন্দ্রের বড় দাওয়াই, সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুনেরও বেশি!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের আবহে দেশের টালমাটাল...