রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Mimi Chakraborty | বলিউডে মিমির রাজকীয় এন্ট্রি! সইফ আলি খানের সঙ্গে ‘হাম হিন্দুস্তানি’-তে টলি কুইন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সূচনালগ্ন কেমন ছিল? স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার পাওয়ার সেই লড়াই এবার উঠে আসবে রূপালি পর্দায়। মুক্তি পেল রাহুল ঢোলাকিয়া পরিচালিত নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘হাম হিন্দুস্তানি’-র প্রথম ঝলক। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই পিরিয়ড ড্রামাটি ভারতের ইতিহাসের এক অজানা অধ্যায়কে উন্মোচিত করবে।

টিজারটি সামনে আসতেই সইফ আলি খানের লুক যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই আলাদা করে নজর কেড়েছেন বাংলার সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ট্রেলারে শাড়ি পরিহিত মিমির স্নিগ্ধ সাজ দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেক দর্শক তো মিমির এই নতুন রূপ দেখে তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, মিমির এই সাজ দেখে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র সেই ‘পুষ্পধনু’র কথা মনে পড়ে যাচ্ছে। এর আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে বলিউডে হাতেখড়ি হলেও, সইফ-প্রতীক গান্ধীর মতো তারকাদের সঙ্গে মিমিকে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

ছবির নির্মাতা রাহুল ঢোলাকিয়া ও নেটফ্লিক্স ইন্ডিয়ার মতে, ‘হাম হিন্দুস্তানি’ কেবল একটি সিনেমা নয়, এটি স্বাধীন ভারতের অন্যতম প্রধান অধিকার—ভোটাধিকারের গল্প। নির্মাতা টিম জানিয়েছে, “মানুষের চোখ দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের গল্প বলা আমাদের কাছে গর্বের বিষয়। এটি বিশ্বাস, সাহস ও সম্মিলিত প্রচেষ্টার কাহিনি, যা আজকের ভারতকে গড়ে তুলেছে।”

ছবিটিতে সইফ ও মিমি ছাড়াও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দীপক ডোব্রিয়াল, সারিকা এবং শ্রদ্ধা ডাঙ্গার। ভারতীয় ইতিহাসের এই যুগান্তকারী অধ্যায়টি কবে মুক্তি পাবে, এখন তারই অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। টলিউড ছাপিয়ে মিমি এবার বলিউডে নিয়মিত হন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Siliguri | পাড়ে দাঁড় করানো স্কুটার, চিঠি লিখে রেখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির

শিলিগুড়ি: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার...

Tollygunge | শিবরাত্রির সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত-সায়ন্তিকারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির পুণ্য লগ্নেই বড়সড়ো অগ্নিকাণ্ডের...

Darjeeling Toy Train | স্মৃতিতে মার্ক টুলি ও জ্যোৎস্নায় মহারানির সফর, দার্জিলিং টয়ট্রেনে নয়া চমক

রাহুল মজুমদার, শিলিগুড়ি: ১৯৩৫ সালে কলকাতায় জন্ম। বাবা ব্রিটিশ,...

Weather Update | শিবরাত্রিতেই শীতকে বিদায়! হুহু করে বাড়ছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ এখন শেষের পথে।...