Hardik Pandya | জাতীয় পতাকার অবমাননার অভিযোগ হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে, পুণেতে দায়ের এফআইআর-এর আবেদন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের আনন্দ কি তবে ফিকে হতে চলেছে হার্দিক পাণ্ডিয়ার জন্য? আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ফাইনাল জেতার পর যখন উৎসবে মেতেছে গোটা দেশ, ঠিক তখনই ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে উঠল জাতীয় পতাকার অবমাননার গুরুতর অভিযোগ। এই ঘটনায় পুণের শিবাজী নগর থানায় হার্দিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার আবেদন জানিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান। তাঁর দাবি, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেলিব্রেশনের সময় জাতীয় পতাকা শরীরে জড়িয়ে ‘অশোভন’ আচরণ করেছেন হার্দিক।

অভিযোগের মূল বিষয় কী?
আইনজীবী ওয়াজিদ খান তাঁর অভিযোগে জানিয়েছেন:
• হার্দিক জাতীয় পতাকাকে শরীরের নিম্নভাগে জড়িয়ে রেখেছিলেন।
• মাঠে উদযাপন করার সময় তাঁর অঙ্গভঙ্গি ছিল ‘অশালীন’, যা তেরঙ্গার মর্যাদাহানি করেছে।
• ভারতের একজন নাগরিক হিসেবে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হার্দিকের দায়িত্ব ছিল, যা তিনি পালন করেননি।

শিবাজী নগর থানার এক আধিকারিক বুধবার নিশ্চিত করেছেন যে, তাঁরা এই সংক্রান্ত একটি অভিযোগ পত্র পেয়েছেন, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।

Share post:

Popular

More like this
Related

Kattanarpatti | তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুধুনগর জেলায়...

Srinagar | শ্রীনগর বিমানবন্দরে আটক মার্কিন নাগরিক, ব্যাগে মিলল নিষিদ্ধ স্যাটেলাইট ফোন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগর (Srinagar) বিমানবন্দরে নিরাপত্তা...

Dinesh Trivedi | ঢাকা-দিল্লি সম্পর্কে ‘মাস্টারস্ট্রোক’ মোদির! বাংলাদেশের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক...

Pathirana Joins KKR Squad | ১৮ কোটির ‘অস্ত্র’ এবার রাহানের হাতে! রাজস্থান ম্যাচের আগে কেকেআর শিবিরে পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের মঞ্চে টানা ছয় ম্যাচ...