Harishchandrapur | ওয়ার্ডে ছাগল, কুকুর, বেড়ালের অবাধ বিচরণ, বেহাল দশা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুরঃ বেহাল অবস্থা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে অবাধ বিচরণ ছাগল কুকুর বেড়ালের।  রোগীদের বেডের নিচে দিব্যি দিন-রাত কাটিয়ে দিচ্ছে এই গৃহপালিতরা। শুধু তাই নয়, এরা হাসপাতালের ভেতরেই মলমুত্র ত্যাগ করছে। রোগীর বিছানার আশেপাশে ঘোরাঘুরি করছে ছাগল এমন ভিডিও হরিশ্চন্দ্রপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লকের লক্ষাধিক মানুষ নির্ভরশীল। প্রত্যেকদিন তিনশো থেকে চারশো রোগী হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। সেখানে বেডের সংখ্যা মাত্র ৬৫। নেই পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ওয়ার্ড। যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা। হাসপাতালে কোনও নিরাপত্তা রক্ষীও নেই। হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আঁতকে ওঠার পরিস্থিতি। নল থেকে পড়ছে না জল। চারিদিকে আগাছা। শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক। ভেতরে নেই আলো। হাসপাতালের অভ্যন্তরেই ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা। পড়ে থাকছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। রোগীরা পাচ্ছে না বেডের চাদর। আরও অভিযোগ, বেশির ভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে।

এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। যদিও তাজমুলের সাফাই, ‘এরকম তো হওয়ার কথা নয়, আমি অতি অবশ্যই বিষয়টি খোঁজ নিচ্ছি এবং কেন এ ধরনের ঘটনা ঘটেছে সেটা দেখা হবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...