Harry Potter | ‘হ্যারি পটার’ এবার টিভি সিরিজে! অভিনেতাদের নাম জানাল ‘এইচবিও’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শৈশবে ম্যাজিকের স্কুল ‘হগওয়ার্টস’-এ পড়তে যাওয়ার স্বপ্ন দেখেছে এমন মানুষের সংখ্যা অগুনতি। আর সেই অগুনতি ‘হ্যারি পটার’ ফ্যানেদের জন্য এবার রয়েছে দারুন সুখবর। কারণ ‘হ্যারি পটার’ এবার আসতে চলেছে টিভি সিরিজে। আসন্ন এই সিরিজের ৬ জন অভিনেতার নামও ঘোষণা করে দিয়েছে এইচবিও(HBO)।  যদিও গল্পের অন্যতম প্রধান ৩ চরিত্র হ্যারি, রন ও হারমিয়নের চরিত্রে কারা অভিনয় করবেন সেই রহস্যে এখনও পর্দা ওঠেনি। তবে ‘হগওয়ার্টস’-এর কিছু অধ্যাপক এবং কর্মীর নাম এসেছে প্রকাশ্যে।

জানা গিয়েছে, ‘কনক্লেভ’ খ্যাত অভিনেতা জন লিথগো অভিনয় করবেন অ্যালবাস ডাম্বালডোর-এর চরিত্রে। মিনারভা ম্যাকগোনাগাল-এর চরিত্রে দেখা যাবে জ্যানেট মাক্ট্রি-কে। সেভারাস স্নেপের চরিত্রে রয়েছেন পাপা এসসিএডু এবং রুবিয়াস হ্যাগরিডের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিক ফরেস্ট-কে। অতিথি শিল্পী হিসাবে লুক থ্যালনকে অভিনয় করতে দেখা যাবে একজন ডার্ক আর্টের অধ্যাপকের চরিত্রে। ‘হগওয়ার্টস’-এর কেয়ারটেকার আরগাস ফিলচ-এর চরিত্রে অভিনয় করবেন পল হোয়াইটহাউস।

প্রসঙ্গত, এই টিভি সিরিজের কাস্টিং নিয়ে এইচবিও(HBO) এক্সিকিউটিভ সারাহ অব্রে বলেন, ‘আমরা সিনেমার কাস্টের পুনরাবৃত্তি চাইনি। এটি একটু চাপের, কারণ এই চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাঁরা দর্শকদের মনে গেথে রয়েছেন। তবে যেহেতু এটা একটি ৮ ঘন্টা দীর্ঘ টিভি শো, তাই আমরা চেয়েছি নতুন অভিনেতারা এই চরিত্রগুলি ফুটিয়ে তুলুক।’

সূত্রের খবর, চলতি বছরের গ্রীষ্মেই শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং। আরও জানা গিয়েছে যে, হ্যারি, হারমিয়ন ও রনের চরিত্রে অভিনয় করা অভিনেতাদের বয়স হবে ৯ থেকে ১১ বছরের মধ্যে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anupam Kher | রাজ-সিমরনের মিলনের সেই রেললাইন! এত বছর পর সেখানে দাঁড়িয়ে কী চাইলেন অনুপম খের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘দিলওয়ালে দুলহানিয়া...

Trisha Krishnan | মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য বিশেষ বার্তা! প্রেমের গুঞ্জনের মাঝেই জল্পনা বাড়াল তৃষার পোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে...

Puja Banerjee | মা হতে চলেছেন পুজা বন্দ্যোপাধ্যায়, ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার সাধ খেলেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়...