শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Hasnabad Incident | রোগিণীকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ! গ্রেপ্তার চিকিৎসক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিকিৎসার নামে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক চিকিৎসককে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের (Hasnabad Incident) ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিযোগকারিণী। অভিযোগ, ইঞ্জেকশন দিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ (Rape) করে অভিযুক্ত। এমনকি আপত্তিকর ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করার ভয়ও দেখায় সে। সেই ছবি দেখিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছে বলেও দাবি অভিযোগকারিণীর।

মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। নির্যাতিতা জানান, দিনের পর দিন অত্যাচার সহ্য করার পর স্বামীকে গোটা ঘটনার কথা জানান তিনি। এরপর স্বামী বাড়ি ফিরলে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে অভিযুক্তকে পাঁচদিনের হেপাজতে চাওয়া হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...