গরমের দুপুরে আচার-চাটনি তো খানই, ‘ম্যাঙ্গো রাইস’ খেয়েছেন? জানুন প্রণালী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষার মরশুম। কালবৈশাখী আসতেই বাগানে ঝড়ে পড়ছে কাঁচা আম। সেই কাঁচা আম দিয়ে প্রতিবারই আচার বা চাটনি বানানো হয়। তবে এবার গরমের দুপুরে নতুন কিছু রাঁধুন। যা খেতেও ভালো লাগবে এবং পেটও ভরবে। খুব সহজে আপনি বাড়িতেই বানাতে পারবেন দক্ষিণী পদ ‘ম্যাঙ্গো রাইস’। কীভাবে বানাতে হয় জানেন? রইল তার প্রণালী।

উপকরণ:

২ কাপ চাল, কাঁচা আম ১টি, ১ টেবিল চামচ তেল, আধ কাপ বাদাম, ১ টেবিল চামচ ছোলার ডাল, ১ টেবিল চামচ বিউলির ডাল, আধ চা চামচ সর্ষে, ২টি শুকনো লঙ্কা, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, নুন, হলুদ

প্রণালী:

প্রথমে ভাত রান্না করে নিন। চাল একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নেবেন। কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। এবার কড়াইতে তেল দিন। এর মধ্যে দিন বাদাম। হালকা নাড়াচাড়া করে তুলে রাখুন। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, ছোলা এবং বিউলির ডাল ফোড়ন দিন। সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিন আদা কুচি, কাঁচা লঙ্কা এবং কারি পাতা। একটু ভাজা হলে কুরিয়ে রাখা আম দিয়ে দিন। এর পর স্বাদ মত নুন এবং একটু হলুদ দিন। হালকে আঁচে ভেজে নিন। আম নরম হয়ে এলে এর মধ্যে ভাত অল্প অল্প করে দিন। ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে বাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে স্যালাডও নিতে পারেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...