Fenugreek Seeds | মেথি ভেজানো জল খাওয়া ভালো, সেই সঙ্গে বীজগুলিও খেয়ে নিলে মিলবে উপকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পেট ঠান্ডা রাখতে মেথি ভেজানো জল খান অনেকেই। বয়ঃসন্ধিতে মুখে ব্রণর সমস্যা দেখা দিলে মেথি ভেজানো জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে মেথি ভেজানো জল খেয়ে নেওয়ার পর বীজগুলি অনেকে ফেলে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই পানীয়টির পাশাপাশি বীজগুলিও উপকারী (Fenugreek Seeds)। এতে কী কী উপকার হয়? জেনে নিন…

রক্তে শর্করাএ মাত্রা স্বাভাবিক রাখে:

দীর্ঘদিন ধরে ডায়াবিটিসের সমস্যায় ভুগলে জলে ভেজানো মেথি বীজ খেয়ে দেখতে পারেন। ইনসুলিন হরমোনের উৎপাদন, ক্ষরণ এবং কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি।

হজমশক্তি উন্নত করে:

মেথির বীজে সহজপাচ্য ফাইবার রয়েছে যথেষ্ট পরিমাণে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিরাময় করে, অন্ত্র ভালো রাখে। হজমশক্তি উন্নত করতেও সাহায্য করে ভেজানো মেথি।

চুলের জন্য ভালো:

চুল পড়া, খুশকির সমস্যা রোধ করতে অনেকেই মেথি বেটে মাথায় মাখেন। পুষ্টিবিদেরা বলছেন, মেথি ভেজানো বীজ চিবিয়ে খেলেও দ্রুত কাজ হবে। প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিনের মতো উপাদান চুলের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে।

কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে:

রক্তে ভালো এবং খারাপ এই দু’ধরনের কোলেস্টেরল থাকে। খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকে। তবে ভেজানো মেথি খেলে একই সঙ্গে দু’দিক বজায় থাকে। ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে মেথি।

ওজন নিয়ন্ত্রণে রাখে:

ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে বিপাকহার বাড়িয়ে তোলা প্রয়োজন। ভেজানো মেথি বীজ চিবিয়ে খেলে শারীরবৃত্তীয় এই প্রক্রিয়াটির গতি বাড়ে। ফলে ক্যালোরি ক্ষয় হয়, মেদও ঝরে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...

Dates | খেজুর খেতে ভালোবাসেন অথচ সুগার নিয়ে চিন্তিত? এই কৌশলে খেলে থাকবেন সুস্থ!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর খেজুরকে (Dates) বলা...

Soaked Almonds | দিন শুরু হোক পুষ্টির ভাণ্ডারে, ভেজানো আমন্ড কেন শরীরের জন্য সেরা দাওয়াই?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজেকে ফিট...