Bajra Roti | আটা নয়, নিয়মিত খান বাজরার রুটি! এতে কী কী উপকার হবে শরীরের?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত আমরা আটার রুটিই খেয়ে থাকি। কিন্তু জানেন কি, আটার থেকে বাজরার রুটি (Bajra Roti) খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। বাজরার রুটি ফুলকো হবে না, এমনকি বেলার অসুবিধার জন্য আকারে গোল নাও হতে পারে। খানিকটা কড়কড়েও হয় বাজরার রুটি। কিন্তু ভরপুর পুষ্টিগুণে সম্পন্ন এটি। কী কী উপকারিতা বাজরার রুটির, তা জেনে নিন।

গ্লুটেন মুক্ত

যাঁরা গ্লুটেন সহ্য করতে পারেন না, বা সিলিয়াক রোগে ভুগছেন, তাঁদের জন্য বাজরার রুটি গ্লুটেন মুক্ত বিকল্প হতে পারে। কারণ বাজরায় প্রাকৃতিকভাবেই গ্লুটেন থাকে না।

পুষ্টিতে ভরপুর

বাজরায় রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। যেমন— প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন এবং ‌‌জিংক। এর পাশাপাশি রয়েছে ত্বক-চুল এবং স্নায়ুর স্বাস্থ্যের জন্য জরুরি বিভিন্ন ধরনের বি ভিটামিন।

ওজন কমাতে সাহায্য করে

বাজরায় থাকা ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি, এটি বিপাকের হার বৃদ্ধি করতে সাহায্য করে বলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।

রক্তাল্পতা কমায়

বাজরার রুটিতে থাকা আয়রন রক্তাল্পতার সমস্যা কমাতে পারে।

হজম স্বাস্থ্যের উন্নতি

বাজরাতে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে ভালো রাখে। অন্ত্রের উপকারী ব্যাকটিরিয়াগুলিকেও ভালো রাখতে সাহায্য করে বাজরা।

হাড়ের স্বাস্থ্য ভালো রাখে

বাজরার রুটিতে আছে ক্যালশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ। যা হাড় এবং পেশির স্বাস্থ্য ভালো রাখে।

ডায়াবিটিস নিয়ন্ত্রণ

বাজরার গ্লাইসেমিক ইনডেক্স কম থাকার কারণে, এটি রক্তে শর্করার মাত্রা এক ধাক্কায় অনেকখানি বাড়তে দেয় না। বাজরা খাওয়ার পরে রক্তে শর্করা মেশে ধীর গতিতে। যা ডায়াবিটিস রোগীদের জন্য খুবই উপকারী।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Aluminum Foil | অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা...

Winter Care Tips | শীতের পোশাকেই লুকিয়ে সংক্রমণের ঝুঁকি! সুস্থ থাকতে মেনে চলুন এই জরুরি টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালে ঘামের ভয়ে আমরা রোজ...

Teeth | দাঁতের বারোটা বাজাচ্ছে আপনার রোজকার এই ৫টি কাজ, আজই সতর্ক হন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়াদাওয়া থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্ন...

Weight Loss | ডুবো তেলে ভাজা নয়, মেদ ঝরাতে পাতে রাখুন এই ৫টি স্বাস্থ্যকর পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর কথা ভাবলেই আমরা...