উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাবছরই বাজারে পাওয়া যায় টমেটো। স্যালাড, চাটনি থেকে শুরু করে তরকারিতেও দেওয়া হয় এই সবজি। তবে শীত পড়লে লালের চেয়ে সবুজ টমেটো অর্থাৎ কাঁচা টমেটোর (Raw Tomatoes) চাহিদাই বেশি থাকে। এই ধরনের টমেটোতে রয়েছে পুষ্টিগুণ। এটি খেলে শরীরের কী কী উপকার হয়, তা জেনে নিন।
১. ভিটাভিন সি ও ই সমৃদ্ধ কাঁচা টমেটো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। দাঁত এবং ত্বকের জন্যে বেশ উপকারী সবুজ টমেটো।
২. কাঁচা টমেটোতে থাকা ভিটামিন বি ও পটাশিয়াম শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি রক্তচাপকেও স্বাভাবিক রাখতে সাহায্য করে।
৩. টমেটোতে থাকা লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিড্যান্ট হৃদযন্ত্রকে ভালো রাখে। ত্বকও ভালো রাখে। এছাড়াও লাইকোপেন পাকস্থলীর ক্যানসার রোধেও বিশেষ ভূমিকা পালন করে।
৪. কাঁচা টমেটোতে থাকা কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা খানিক কমায়।

