Healthy Tips | শীত পড়তেই বুকে কফ জমেছে? সমস্যার সমাধান হবে কোন উপায়ে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই সর্দি-কাশি, গলা খুসখুস লেগেই থাকে। আর সর্দি-কাশির জেরে বুকে কফ জমে গেলে শুরু হয় আসল সমস্যা। তাই শীতকালে এইসব সমস্যার থেকে মুক্তি দিতে পারে তুলসীপাতার চা (Healthy Tips)।

কীভাবে বানাবেন?

একটি পাত্র্রে জল গরম করে আদা ও তুলসীপাতা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর জলটি ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন তুলসীপাতার চা।

নিয়মিত সকালে এটি খেলে কী উপকার পাবেন?

১. শীতকালে বাতের ব্যথা বাড়ে। এই পানীয়ে নিয়মিত চুমুক দিলে গাঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

২. শীতে অনেকের ঠান্ডা লেগে বুকে কফ জমে যায়। সকালে নিয়মিত এই চায়ে চুমুক দিলে অনেক আরাম পাবেন।

৩. কম জল খাওয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পেটে পাথর জমে। এই সমস্যায় ভুগলেও তুলসী চায়ে আরাম পেতে পারেন।

৪. শীতকাল এলে চুল ও ত্বক শুষ্ক হয়ে যায়। তুলসী চা শরীর থেকে টক্সিনজাতীয় পদার্থগুলি বার করে দিতে সাহায্য করে। তাই রক্ত পরিষ্কার হয়। ত্বকে র‌্যাশ, চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Popular

More like this
Related

Aluminum Foil | অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা...

Winter Care Tips | শীতের পোশাকেই লুকিয়ে সংক্রমণের ঝুঁকি! সুস্থ থাকতে মেনে চলুন এই জরুরি টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালে ঘামের ভয়ে আমরা রোজ...

Teeth | দাঁতের বারোটা বাজাচ্ছে আপনার রোজকার এই ৫টি কাজ, আজই সতর্ক হন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়াদাওয়া থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্ন...

Weight Loss | ডুবো তেলে ভাজা নয়, মেদ ঝরাতে পাতে রাখুন এই ৫টি স্বাস্থ্যকর পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর কথা ভাবলেই আমরা...