Healthy Breakfast | শিশুর পেটের সমস্যা মেটাতে সকালের জলখাবারে আনুন বদল, রইল বিশেষ টিপস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋতুবদলের এই সন্ধিক্ষণে ছোটদের মধ্যে পেটের সমস্যার প্রকোপ বাড়ছে। অতিরিক্ত ঘাম, বমি বা ডায়ারিয়ার কারণে শিশুদের শরীরে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হচ্ছে। চিকিৎসকদের মতে, গরমের সময়ও অনেক শিশুই পর্যাপ্ত জল খায় না, ফলে সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি তৈরি হয়ে বমি বা পেটের সংক্রমণ দেখা দেয়। এই পরিস্থিতিতে শিশুদের খাদ্যতালিকায় বদল আনা জরুরি। সকালের জলখাবারে দুধ বা ভারী পরোটার বদলে হজমযোগ্য ও পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Healthy Breakfast)। শিশুর পেট সুস্থ রাখতে এবং পুষ্টির চাহিদা মেটাতে নিচের তিনটি রেসিপি ট্রাই করতে পারেন।

সাবুদানার খিচুড়ি

সাবুদানা পেটের জন্য অত্যন্ত হালকা। জলে ভেজানো সাবুদানা জিরে ও কারিপাতা ফোড়ন দিয়ে আলু ও চিনেবাদাম সহযোগে অল্প ঘিয়ে নেড়েচেড়ে বানিয়ে ফেলুন ঝরঝরে খিচুড়ি।

পেঁপে ও কলার স্মুদি

পাকা পেঁপে হজমে সাহায্য করে এবং কলা তাৎক্ষণিক শক্তি জোগায়। পাকা পেঁপে, কলা এবং অল্প টক দই ব্লেন্ড করে স্মুদি বানিয়ে দিন। এটি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে এবং বাইরের খাবারের প্রতি ঝোঁক কমায়।

আপেল-ওটসের পুডিং

ওটসের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। ওটস গুঁড়ো করে জলে ফুটিয়ে তাতে কোড়ানো আপেল ও সামান্য দারচিনি মিশিয়ে নিন। মিষ্টির জন্য চিনির বদলে মধু বা গুড় ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো।

খাবারের পাশাপাশি শিশু যাতে নিয়মিত পর্যাপ্ত জল ও ডাবের জল বা ওআরএস (ORS) পান করে, সেদিকেও কড়া নজর রাখতে হবে অভিভাবকদের। সুস্থ শৈশবের চাবিকাঠি লুকিয়ে আছে সঠিক খাদ্যাভ্যাসেই।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Uterine Fibroids Treatment | ফাইব্রয়েড মানেই অপারেশন নয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল সচেতনতা বাড়ার ফলে অনেক...

Yoga | খালি পেটে না কি খেয়ে? যোগব্যায়ামের সুফল পেতে ডায়েট চার্টে বদল আনুন আজই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিমে গিয়ে ভারী ওজন তোলার...

Morning Tea-Coffee | সকালে খালি পেটে চা-কফিতেই লুকিয়ে বিপদ! সুস্থ থাকতে মানুন এই সহজ নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা...

Knee Pain | কম বয়সেই হাঁটুর যন্ত্রণায় কাবু? সুস্থ থাকতে এখনই বর্জন করুন এই অভ্যাসগুলি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল বয়স কোনও বাধা নয়,...