শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Bengal Weather | উত্তরে দুর্যোগ, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে এক নাগাড়ে চলছে ভারী বৃষ্টি (Heavy Rain)। এর জেরে ধস নেমেছে পাহাড়ি এলাকাগুলিতে। উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Bengal Weather)। বুধবার মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি প্রাক বর্ষার বৃষ্টির (Rainy Season) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মৌসুমি বায়ু আগামী তিন-চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় প্রবেশ করবে। যার জেরে কয়েকটি জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

T20 World Cup | ওয়াংখেড়েতে ‘সূর্য-রশ্মি’: আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে বাঁচালেন সূর্যকুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেনা গ্যালারি, কিন্তু...

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...