WB Election 2026 | “মুখ্যমন্ত্রী মহিলা হয়েও রাজ্যে নারী সুরক্ষা নেই!” মেখলিগঞ্জে ভোট প্রচারে এসে তোপ হেমা মালিনীর

শেষ আপডেট:

জামালদহ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) শেষ মুহূর্তের প্রচারে মেখলিগঞ্জে ঝড় তুললেন বলিউড তারকা তথা বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)। মঙ্গলবার মেখলিগঞ্জের (Mekhliganj) উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছোট কালিরহাটে বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দেন তিনি। প্রিয় ‘ড্রিম গার্ল’-কে একনজর দেখতে এদিন সকাল থেকেই কালিরহাটের বল খেলার মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

এদিন দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছান হেমা মালিনী। জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও বাংলায় মহিলারা সুরক্ষিত নন।” তাঁর অভিযোগ, রাজ্যে কোনো শিল্প নেই, নেই পর্যাপ্ত কর্মসংস্থান। বাংলার যুবক-যুবতীদের কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তৃণমূল সরকার কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো আটকে রেখে সাধারণ মানুষকে বঞ্চিত করছে।

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী দাবি করেন, বিজেপি সরকারই একমাত্র মহিলাদের প্রকৃত ক্ষমতায়ন ও সুরক্ষায় বিশ্বাসী। তৃণমূল এই বিলের বিরোধিতা করে মহিলাদের পিছিয়ে রাখছে বলে তিনি ক্ষোভ উগরে দেন। বাংলায় উন্নয়নের গতি ফেরাতে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন তিনি।

নির্বাচনের ঠিক আগে হেমা মালিনীর মতো তারকা প্রচারকের উপস্থিতি মেখলিগঞ্জের বিজেপি শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। রাজনৈতিক মহলের মতে, সীমান্তবর্তী এই এলাকায় সাধারণ মানুষের আবেগ উসকে দিয়ে ভোটবাক্স ভরাই এখন বিজেপির লক্ষ্য। হেমা মালিনীর এই সফরকে কেন্দ্র করে উছলপুকুরি সংলগ্ন এলাকায় ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...