Hema Malini | ধর্মেন্দ্রকে বিয়ে করে ধর্মান্তরিত হন! পুরীর মন্দিরে পুজো দিয়ে বিপাকে হেমা মালিনী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) পুজো দিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)। আর পুজো দিতে গিয়ে বিপাকে হেমা। তাঁর মন্দিরে প্রবেশ নাকি নিয়ম বর্হিভূত। অভিনেত্রীর নামে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করেছে জগন্নাথ সেনা নামে একটি ধর্মীয় সংগঠন।

সংগঠনের দাবি, নিয়ম ভেঙেছেন অভিনেত্রী। কেন নিয়মভঙ্গের অভিযোগ? হেমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ১৯৭৯ সালে ২১ অগাস্ট ফয়জাবাদের এক মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। কারণ সেই সময় ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিবাহ করা যায় না। সেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র। তখন হেমাকেও ধর্মান্তরিত হতে হয়। আর সেটাই আপত্তির কারণ। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মথুরার (Mathura) বিজেপি (BJP) সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Rajiv Gandhi Death Anniversary | বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন দেশজুড়ে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজকের দিনটি ভারতের ইতিহাসের এক...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

CM Suvendu Adhikari | হাওড়া পুরভোট কবে? প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ তেরো বছরের অপেক্ষার অবসান...