WB Election 2026 | কোচবিহারে বিজেপির হয়ে প্রচারে এবার ‘ড্রিমগার্ল’! রথীন্দ্রনাথের সমর্থনে রোড শো করবেন হেমা মালিনী

শেষ আপডেট:

কোচবিহার: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) পারদ তুঙ্গে। দলীয় প্রার্থীর সমর্থনে এবার কোচবিহারে প্রচারে আসছেন বলিউডের ‘ড্রিমগার্ল’ তথা বিজেপি নেত্রী হেমা মালিনী (Hema Malini)। মঙ্গলবার কোচবিহারে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুর সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করবেন তিনি (Rathindranath Bose BJP campaign)

বিজেপির জেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুর দুটো নাগাদ কোচবিহার (Cooch Behar) শহরে পৌঁছাবেন হেমা মালিনী। তাঁর হেলিকপ্টার নামার জন্য এবিএন শীল কলেজের মাঠটি নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে তিনি সরাসরি রোড শো-তে অংশ নেবেন। বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বসু জানিয়েছেন, ব্যাঙচাতরা রোডে অবস্থিত দলের জেলা কার্যালয়ের সামনে থেকে এই রোড শো শুরু হবে। এরপর বর্ণাঢ্য এই মিছিলটি গোটা কোচবিহার শহর পরিক্রমা করবে।

নির্বাচনের শেষ মুহূর্তের এই প্রচারে হেমা মালিনীর মতো তারকা ব্যক্তিত্বের উপস্থিতি বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। প্রিয় তারকাকে একঝলক দেখতে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, কোচবিহার কেন্দ্রে জয় নিশ্চিত করতে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির, আর হেমা মালিনীর এই রোড শো সেই প্রচারেরই অন্যতম বড় চমক হতে চলেছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...