রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Hemtabad | কর্মীর অভাবে ধুঁকছে রেশম খামার

শেষ আপডেট:

হেমতবাদ: বাম আমলে হেমতাবাদ (Hemtabad) ব্লকের ঠাকুরবাড়িতে ১৮ একর জমির ওপর তৈরি হয় রেশম খামার (Silk Farm)। আগে সেখানে ৩৫ থেকে ৪০ জন কর্মী ছিল। এখন মাত্র তিন থেকে চার জন কাজ করেন। খামারের অধিকাংশ গুটি পোকার ঘর বন্ধ, শ্রমিক না থাকায় কাজ হয় না। সাত থেকে আটটি সরকারি আবাস থাকলেও একটি মাত্র আবাসে একজন কর্মী থাকেন। বর্তমানে রেশম গুটি পোকার সঙ্গে সঙ্গে মোগা পোকার চাষ হচ্ছে।কালিম্পং থেকে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় বাসিন্দা লক্ষ্মী চৌহান জানান, ‘এই খামারে দুইটি ছেলে মাঝেমধ্যে কাজ করে। দৈনিক ৩০২ টাকা করে পায়। এখন কাজ নেই তাই ওরা কুম্ভে গিয়েছে।’ খামারের অবসরপ্রাপ্ত কর্মী সুবল কর্মকার বর্তমানে খামারের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। তিনি জানান, ‘১৬ বছর অস্থায়ী এবং ২৬ বছর স্থায়ী কর্মী হিসেবে কাজ করেছি এই ফার্মে। এখনও দেখভালের কাজ করতে হয়। আগে এখানে ৩৫ থেকে ৪০ জন কর্মী ছিলেন। কর্মীর অভাবে কাজ হচ্ছে না। ঠিকাদার এনামুল ও রবিউলের অধীনে এখন তিন-চার জন কাজ করেন। দুইজনের বয়স ৬০ পার হয়ে গেছে।’

অস্থায়ী শ্রমিক রবিউল হক জানান, ‘দীর্ঘ ৩০ বছর ধরে এই খামারে কাজ করছি। লাভজনক হলেও কারও কোনও ভ্রূক্ষেপ নেই। এখানকার রেশমগুটির মান খুব ভালো হওয়ায় চাহিদা প্রচুর।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...

Mainaguri | ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনস্থল, পর্যটন মানচিত্রে নতুন রূপ পেল নবম শতকের জটিলেশ্বর

অভিরূপ দে, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের (Mainaguri) চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত...