Hera Pheri 3 | ফিরছে না রাজু-শ্যাম-বাবুরাওয়ের ম্যাজিক? ‘হেরা ফেরি ৩’ নিয়ে দুঃসংবাদ শোনালেন অক্ষয়!  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরতে চলেছিল রাজু-শ্যাম-বাবুরাওয়ের কালজয়ী রসায়ন। কিন্তু ভক্তদের সেই আশায় আপাতত জল ঢেলে দিলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। দীর্ঘ টালবাহানার পর অবশেষে অক্ষয় নিশ্চিত করলেন যে, ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) তৈরির কাজ এই মুহূর্তে থমকে গিয়েছে। আইনি জটিলতা (Legal disputes) এবং ফ্র্যাঞ্চাইজির স্বত্ব সংক্রান্ত বিবাদের (Copyright issues) জেরে আগামী এক বছরের মধ্যে ছবিটির শুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অক্ষয় কুমার জানান, বর্তমানে এই ছবির কাজ এগোচ্ছে না। এমনকি আগামী এক বছর এটি সেটে ফেরার কোনও লক্ষণ নেই বলেও তিনি স্পষ্ট করে দেন। অক্ষয় আরও যোগ করেন যে, এই পরিস্থিতির জন্য ছবির মূল তিন অভিনেতা অর্থাৎ তিনি নিজে, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল দায়ী নন। মূলত প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও কপিরাইট নিয়ে তৈরি হওয়া আইনি লড়াই ছবিটিকে বিশ বাঁও জলে ঠেলে দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলিতে ছবিটি একাধিক বাধার সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজির স্বত্ব নিয়ে তৈরি হওয়া আইনি বিরোধ এবং ছবি থেকে পরেশ রাওয়ালের অপ্রত্যাশিতভাবে সরে যাওয়ার ঘোষণা, যা সকলের জন্যই একটি বিস্ময় ছিল। যদিও পরবর্তীতে পরেশ ছবিতে ফিরতে রাজি হন। তবে পর্দার আড়ালে চুক্তির এমন কিছু জটিলতা রয়েছে যা এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছেন অক্ষয়।

২০০০ সালে প্রিয়দর্শনের হাত ধরে শুরু হয়েছিল ‘হেরা ফেরি’র যাত্রা। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘ফির হেরা ফেরি’। দুটি ছবিই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কাল্ট ক্লাসিকের তকমা পেয়েছে। প্রিয় ত্রয়ীকে একসঙ্গে দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকলেও আপাতত সেই প্রতীক্ষা আরও দীর্ঘ হল। সবশেষে কিছুটা রসিকতার সুরেই অক্ষয় বলেন, ‘যখন সব মিটে গিয়ে কাজ শুরু হবে, তখন আমরা যেন খুব বেশি বুড়ো না হয়ে যাই।’ অক্ষয়ের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন লক্ষ লক্ষ অনুরাগী। এখন দেখার, সব বাধা কাটিয়ে কবে আবার বড় পর্দায় ফেরে বাবুভাই ও তাঁর টিম।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...

Mouni Roy | বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সুর? মৌনী ও সুরজের ‘আনফলো’ ঘিরে তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের দাম্পত্যে কি...