রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

৬৬২ পেয়ে মাধ্যমিকে তাক লাগাল সিতাইয়ের হিমাংশু

শেষ আপডেট:

সিতাই: মাধ্যমিকে নজরকাড়া ফল করল কোচবিহার জেলার সিতাইয়ের হিমাংশু রায়। তার প্রাপ্ত নম্বর ৬৬২। সিতাই হাইস্কুলের ছাত্র হিমাংশু বাংলায় ৮৭, ইংরেজিতে ৯১, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৫, ইতিহাসে ৯৫ ও ভূগোলে ৯৭ নম্বর পেয়েছে। তার বাবা একজন কৃষক এবং মা বাসন্তী রায় সরকার গৃহবধূ। তাঁরা তো বটেই প্রতিবেশীরাও এই ছাত্রের সাফল্যে খুশি।

সিতাই হাইস্কুলের শিক্ষক বাপ্পা সরকার জানান, হিমাংশু ছাত্র হিসেবে ভালো। পরবর্তী ধাপগুলিতেও সে ভালো ফল করবে বলে তাঁরা আশাবাদী। সিতাই সার্কলের এসআই পলাশ লালা ও দিনহাটা ২ সার্কলের এসআই সুদীপ মজুমদার কৃতী ছাত্রকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, হিমাংশু জানিয়েছে, সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

North Bengal | চৈত্রের বেখেয়াল ও দোলাচলে ভোটাধিকার, উত্তরবঙ্গে বৃষ্টির মার আর রাজনীতির চোরাস্রোতে দিশেহারা মানুষ

গৌতম সরকার দহন পথ হারিয়েছে। চৈত্র শেষেও সকাল-সন্ধ্যায় মৃদুমন্দ বাতাস।...

Darjeeling | উপেক্ষিত পাহাড়ে মৌন বিদ্রোহ, বঞ্চনার কুয়াশায় ফিকে ভোটের রং

শুভঙ্কর চক্রবর্তী পাহাড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে দু’দিন কাটিয়ে দিলাম।...