Assam | অসমে সরকার গঠনের তোড়জোড়! শপথ ১১ মে’র পর, মুখ্যমন্ত্রী হচ্ছেন ফের হিমন্তই?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসম (Assam) বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর প্রথা মেনে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র (Resigns) জমা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। বুধবার গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপাল তাঁকে ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসেবে দায়িত্ব সামলানোর অনুরোধ জানিয়েছেন।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের জানান, রাজ্যপাল তাঁর এবং মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভার নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান সরকারই কাজ চালিয়ে যাবে। বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে গত পাঁচ বছরের সহযোগিতার জন্য তিনি রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে বিজেপি হাইকম্যান্ড। হিমন্ত জানান, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা এবং নায়েব সিং সাইনিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে মনোনীত করেছে। তাঁরা গুয়াহাটি পৌঁছে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। যদিও অসমের রাজনৈতিক মহলের খবর, হিমন্ত বিশ্বশর্মার ওপরই ফের আস্থা রাখতে চলেছে দল। তবে নিয়ম মেনে পরিষদীয় দলের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১১ মে’র পর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবল (Oath Ceremony)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

ভোটের ফলাফলে এনডিএ জোটের জয়ের পর এখন কেবল নতুন মন্ত্রীসভা গঠনের অপেক্ষা। হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরই আমরা সরকার গঠনের দাবি জানাব। সাধারণ মানুষকে ধৈর্য ধরার অনুরোধ করছি।’ সব মিলিয়ে, ১১ মে’র পর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অসমে ফের এনডিএ সরকারের পথচলা শুরু হতে চলেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...