বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Bangladesh | বাংলাদেশে থামছে না গণরোষ! চোর সন্দেহে তাড়া হিন্দু তরুণকে, জলে ঝাঁপ দিয়ে মৃত্যু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু অত্যাচারের আতঙ্কের মাঝেই ফের মৃত্যু হল এক হিন্দু তরুণের। মৃতের নাম মিঠুন সরকার। অভিযোগ, চোর সন্দেহে উত্তেজিত জনতার তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় তাঁর (Hindu man drowns)। মঙ্গলবার দুপুরে নওগাঁর হাট চকগৌরি বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ একদল লোক মিঠুনকে চোর সন্দেহে তাড়া করে। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে দিশেহারা হয়ে বাজার সংলগ্ন একটি খালে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে পুলিশ ও রাজশাহী বিভাগের ডুবুরির দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় মিঠুনের নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, দেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, নিহত মিঠুন আদৌ চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ বা তথ্য পুলিশের হাতে নেই।

উল্লেখ্য, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তেজনা ছড়িয়েছে ওপার বাংলায়। বিশেষ করে আক্রান্ত হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই (Bangladesh Minority Safety)। গত কয়েক দিনে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস ও শরীয়তপুরে খোকন দাসকে নৃশংসভাবে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এছাড়া যশোরে সাংবাদিক খুন, ঝিনাইদহে গণধর্ষণ এবং নরসিংদীতে তরুণকে কুপিয়ে হত্যার মতো ঘটনাগুলি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে বড়সড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। যদিও সে দেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনাগুলিকে ‘বিচ্ছিন্ন’ বলে দাবি করেছে, তবুও সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে জনমনে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...