Hiran Chatterjee | হলফনামায় নাম প্রথম স্ত্রীরই! মনোনয়ন পেশ করতেই হিরণকে কড়া ভাষায় বিঁধলেন অনিন্দিতা  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে টিকিট পেলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পিছু ছাড়ছে না খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) হাওড়ার শ্যামপুর কেন্দ্রের (Shyampur) প্রার্থী হিসেবে বুধবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি (Nomination)। আর সেই হলফনামা (Election Affidavit) ঘিরেই এবার বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে চলা বিতর্কের মাঝে অনিন্দিতার প্রশ্ন, ‘স্ত্রী হিসেবে রক্ষিতার নাম উল্লেখ করেছে কি?’

চলতি বছরের জানুয়ারি মাসে হিরণের দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই শোরগোল পড়েছিল রাজনৈতিক ও বিনোদনজগতে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও ঋতিকা গিরিকে বিয়ে করার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন অভিনেতা। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। সেই সময় অনিন্দিতা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ‘মনোনয়নে স্ত্রী হিসেবে কার নাম লেখে দেখব।’

অবশেষে সেই ছবি পরিষ্কার হল। সূত্রের খবর, শ্যামপুর কেন্দ্রে জমা দেওয়া মনোনয়নপত্রে হিরণ তাঁর সঙ্গী বা স্ত্রী হিসেবে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নামই উল্লেখ করেছেন। তবে ব্র্যাকেটে লেখা রয়েছে ‘আইনত বিবাহিত’ এবং ‘বিচ্ছিন্ন’ (Separated)। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার আগে হিরণ তাঁর প্রথম স্ত্রীর কাছে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল’ চেয়েছিলেন বলেও খবর।

মনোনয়ন পেশের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে হিরণ ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে একযোগে আক্রমণ শানিয়েছেন অনিন্দিতা। কারো নাম সরাসরি না নিলেও তাঁর প্রশ্ন, ‘রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?’ অনিন্দিতার দাবি, যেহেতু তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি, তাই হিরণ বাধ্য হয়েই নথিপত্রে তাঁর নাম ব্যবহার করেছেন। অন্যদিকে, ঋতিকাকে কার্যত ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, এই লড়াই তিনি সহজে ছাড়ছেন না।

বিজেপির প্রার্থী তালিকায় নাম আসার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন হিরণ। তবে রাজনীতির আঙিনায় হিরণ চট্টোপাধ্যায় যতটা আত্মবিশ্বাসী, পারিবারিক আইনি লড়াই এবং প্রথম স্ত্রীর একের পর এক সামাজিক মাধ্যমের বাণে তিনি ততটাই কোণঠাসা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শ্যামপুরের নির্বাচনি লড়াইয়ের মাঝেই হিরণের ব্যক্তিগত জীবনের এই ‘সেকেন্ড ইনিংস’ বিতর্ক এখন জনসভার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Puja Banerjee | হাতে প্রেগন্যান্সি কিট, মুখে হাসি! দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত পূজা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেলেবপাড়ায় খুশির হাওয়া। বলিউডের ‘মস্তানি’...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...