Tips | সারাবছরই খুশখুশে কাশির সমস্যায় ভোগেন, রইল মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু শীতকাল নয়, এরম অনেকেই রয়েছেন যারা সারাবছরই খুশখুশে কাশি ও সর্দির সমস্যায় ভোগেন। তবে প্রতিদিন কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সেগুলি কী কী, তা জেনে নিন (Tips)।

গোলমরিচ আর মধু 

খুশখুশে কাশির সমস্যায় ভুগলে ঘরোয়া টোটকা হিসেবে গোলমরিচ আর মধু খেতে দেখতে পারেন। গোটা গোলমরিচ অল্প থেঁতো করে নিন। তারপর ঝাঁঝ এড়াতে মধু মিশিয়ে খেয়ে নিন। এটি কাশির সমস্যা কমাতে দারুণ সাহায্য করে।

লবঙ্গ 

খুব কাশি হলে লবঙ্গ মুখে দিলে কাশি কমবে। তাছাড়া গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা আর মধু জলের মধ্যে ফুটিয়ে একটি পানীয় তৈরি করে নিন। খাওয়ার আগে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই পানীয় রোজ অল্প পরিমাণে খেতে পারলে সর্দি, কাশি, কফের সমস্যায় আর কষ্ট পাবেন না।

রোজ সকালে উঠে গরম জল খান 

রোজ সকালে উঠে হালকা গরম জল খান। এই অভ্যাস বজায় রাখুন সারাবছরই। এই অভ্যাস থাকলে কাশির পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও দূর হবে।

তুলসী পাতা 

সারাবছর যাঁরা সর্দি-কাশির সমস্যায় ভোগেন তাঁরা রোজ ৩-৪টে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। মধু দিয়েও খেতে পারেন। আবার শুধুও খেতে পারেন। তুলসী পাতা খেলে কাশির সমস্যা কমবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...