Acidity | বদহজম এড়াতে কোল্ড ড্রিংকস নয়, চুমুক দিন এই স্বাস্থ্যকর পানীয়গুলিতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেল-মশলাদার খাবার খাওয়ার পর বদহজম এড়াতে অনেকেই কোল্ড ড্রিংকস খান। এতে সাময়িক আরাম মেলে কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই বদহজমের সমস্যা এড়াতে কোল্ড ড্রিংকসের পরিবর্তে ভরসা রাখুন কিছু স্বাস্থ্যকর পানীয়তে (Acidity)।

আদার রস

গ্যাস-অ্যাসিডিটির সমস্যা এড়াতে সাহায্য করতে পারে আদা। তেল-মশলা জাতীয় খাবার খাওয়ার পর আদার রস খেতে পারেন। এক টুকরো আদা থেঁতো করে তার রস বের করে নিন। এতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এছাড়া এক কাপ জলে এক টুকরো থেঁতো করা আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই আদা চাও বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক।

মৌরির চা

মৌরি ভেজানো জলও পাচনতন্ত্রের জন্য উপকারী। যা বদহজম থেকে মুক্তি দিতে পারে। আগের দিন রাতে এক গ্লাস জলে দু’চামচ মৌরি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে পান করুন। এছাড়া দু’কাপ জলে ২ চামচ মৌরি ফুটিয়ে নিয়েও খেতে পারেন।

জোয়ান-জিরের জল

১ টেবিল চামচ জিরে এবং ১ টেবিল চামচ জোয়ান একসঙ্গে মিশিয়ে নিন এবং ১ গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে খালি পেটে পান করুন। সময় কম থাকলে জিরে ও জোয়ান মিশিয়ে ২ গ্লাস জল মিনিট দশেকের জন্য ফুটিয়ে নিন। তারপরে সেটি পান করুন। ঈষদুষ্ণ জল পান করবেন। এতে বদহজমের সমস্যা থেকে রেহাই মিলবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Weight Loss | ওজন কমাতে প্রোটিন খাচ্ছেন? ভুলেও এই ৪ খাবারে হাত দেবেন না!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর লড়াইয়ে ডায়েট থেকে...

Beans | ডায়াবিটিস থেকে হার্টের সুরক্ষা! পাতে রাখুন বিনস, স্বাদ বদলাবে এই তিন ঘরোয়া রান্নায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত কিংবা গ্রীষ্ম, বাজারের থলিতে...

Ginger | বারবার খিদে পাওয়া কি আপনার ডায়েট নষ্ট করছে? আদার ম্যাজিক টোটকাতেই মিলবে সমাধান!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর লড়াইয়ে সবচেয়ে বড়...

Nipah Virus | নিপা থেকে বাঁচতে চাই সাবধানতা! খাওয়ার আগে কী করবেন আর কী করবেন না?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাসের (Nipah Virus) নাম...