মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ব্যারাকের ভেতরে নিজের গলায় রাইফেল ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা! জখম হোমগার্ড

শেষ আপডেট:

রায়গঞ্জ: নিজের গলায় রাইফেল ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা হোমগার্ডের! সোমবার সকালে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে। জখম ওই হোমগার্ডের নাম, তাপ্পি থোকদার (৩২)। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন ব্যারাকে গুলির বিকট আওয়াজে ছুটে আসেন অন্য পুলিশকর্মীরা। ব্যারাকের ভেতর ওই হোমগার্ডকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। ওই ব্যক্তির নাইট পেট্রোলিং ছিল। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান গোয়েন্দা পুলিশের। এদিন খবর পেয়ে রায়গঞ্জ থানার টাউনবাবুর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...