Badam Sharbat | তৃষ্ণা মেটাতে ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত! মাত্র ১০ মিনিটেই তৈরি হবে দুর্দান্ত এই ড্রিঙ্ক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার এই প্যাচপ্যাচে গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় মানেই স্বর্গ। আর সেই পানীয় যদি হয় পুষ্টিগুণে ঠাসা ‘বাদামের শরবত’, তবে তো সোনায় সোহাগা। বাইরে বেরোলে অনেক জায়গাতেই এই শরবত চোখে পড়ে, তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বাড়িতেই তা বানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

উপকরণ:

তৈরির পদ্ধতি:

১. প্রথমে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে সবকটি বাদাম অন্তত ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিন। ২. সামান্য দুধ দিয়ে সমস্ত বাদাম ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ৩. এবার একটি সসপ্যানে এক কাপ দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। ৪. তৈরি করে রাখা বাদামের পেস্টটুকু ফুটন্ত দুধে দিয়ে দিন। ভালো করে নেড়ে ২-৩ মিনিট হালকা আঁচে জ্বাল দিন। ৫. আলাদা করে একটু গরম দুধে জাফরান ভিজিয়ে রাখুন। জাফরানের রং ধরলে তা মূল মিশ্রণে মিশিয়ে দিন। এতে স্বাদ ও গন্ধ—দুটোই খোলতাই হবে। ৬. সবশেষে এলাচ গুঁড়ো এবং স্বাদমতো চিনি বা মধু দিয়ে নামিয়ে নিন।

শরবতটি গরম গরম খেতে পারেন আবার ফ্রিজে রেখে একদম ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। ওপর থেকে কুচোনো বাদাম ছড়িয়ে দিলে দেখতেও বেশ খাসা লাগবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...